১ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জানুয়ারি ২০১৮, ১৮:৫৭আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৯:০৬

চট্টগ্রাম পুঁজিবাজার সম্পর্কে মানুষকে জানাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা। আগামী ১ ফ্রেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এই মেলা শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। সোমবার (২৯ জানুয়ারি) সিএসই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।
সাইফুর রহমান মজুমদার বলেন, ‘এবারের মেলা সিএসইর ষষ্ঠবারের আয়োজন। এর আগে তিন বার চট্টগ্রামে আয়োজন করা হয়েছিল পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা। এছাড়া ২০০৭ সালে সিলেটে এবং ২০১৪ সালে ঢাকায় পুঁজিবাজার ও বিনিয়োগ মেলার আয়োজন করে সিএসই। সর্বশেষ ২০১৫ সালে চট্টগ্রামে পুঁজিবাজার মেলা অনুষ্ঠিত হয়।’
তিনি আরও বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ মেলা শুরু হবে। মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খাইরুল হোসেইন।’
সিএসই সূত্র জানিয়েছে, এবার মেলায় তিন ধরনের স্টল থাকবে। এর মধ্যে ৬টি প্যাভিলিয়ন, ৮টি মিনি প্যাভিলিয়ন ও ৬৯টি জেনারেল স্টল থাকবে। তিন দিনব্যাপী এই মেলার প্রতিদিন একটি করে টেকনিক্যাল সেশন থাকবে। প্রথম দিন ‘ইনফ্রাস্টাকচার ফাইনান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট’ শিরোনামে টেকনিক্যাল
সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী ও সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম।
এতে ‘কি নোট স্পিকার’ হিসেবে থাকবেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো ভাইস চ্যান্সেলর ড. আনোয়ারুল কবির।
দ্বিতীয় দিন ‘প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ অব ফাইনান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট’ শিরোনামে টেকনিক্যাল সেশনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কমিশনার স্বপন কুমার বালা। বিশেষ অতিথি থাকবেন চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এতে কি নোট স্পিকার থাকবেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
তৃতীয় দিন ‘আনলকিং পটেনশিয়াল অব ক্যাপিটাল মার্কেট’ শিরোনামে টেকনিক্যাল সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খাইরুল হোসেইন। এতে কি নোট স্পিকার থাকবেন প্রাইম ফাইনান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি. মোশাররফ হোসাইন। ওইদিন টেকনিক্যাল সেশন পরিচালনায় থাকবেন সিএসইর চেয়ারম্যান এ.কে. আবদুল মোমেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম