কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৩১ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ২৪ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।








