নিয়োগ জালিয়াতি: দুই সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ১৯:২৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৯:২৭

খাগড়াছড়ি

নিয়োগ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে দুই সিভিল সার্জনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ঘটনায় উদয়ন চাকমা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবু তারেক মো. আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন, তৎকালীন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর কিশোর চাকমা অটল, তৎকালীন সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ, রাঙামাটির বর্তমান সিভিল সার্জন ড. শহীদ তালুকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা, অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত দুই প্রার্থী উদয়ন চাকমা ও সুমন চাকমা।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবু তারেক মো. আবদুল হান্নান বলেন,‘দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি করেন। বাংলাদেশ দন্ডবিধির ৪২০/১০৯ ও ১৯৮৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়। আসামিরা যোগসাজসে আর্থিক সুবিধা নিয়ে শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও ২০১৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগের ফার্মাসিস্ট পদে উদয়ন চাকমা ও সুমন চাকমাকে নিয়োগ দেন। তারা ২০১৪ সালের মার্চ মাসে কর্মস্থলে যোগদান করেন। সেই সময় নিয়োগ বোর্ডের আহ্বায়ক ছিলেন তৎকালীন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর কিশোর চাকমা অটল, তৎকালীন সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ, রাঙামাটির বর্তমান সিভিল সার্জন ড. শহীদ তালুকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা। এই ঘটনায় চাকরি প্রার্থী দুই জনসহ নিয়োগ বোর্ডের চার সদস্যকে আসামি করে মামলা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সফিকুর রহমান ভুইয়া বলেন, জাল-জালিয়াতিসহ শিক্ষাগত যোগ্যতার সনদ ছাড়া চাকরি দেওয়া অভিযোগ পাওয়া পর অনুসন্ধানে এর সত্যতা খুঁজে পায় দুদক। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করাসহ গ্রেফতার অভিযান চলছে।

আরও পড়ুন: অবৈধভাবে পাথর উত্তোলন: চেয়ারম্যানসহ ছয় জনের কারাদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের