লক্ষ্মীপুরে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, সড়ক যোগাযোগ বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৮

লক্ষ্মীপুরে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে যায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার-সোনাপুর সড়কে আজাদ নগর এলাকায় ভুলুয়া নদীর ওপরের বেইলি ব্রিজটি ভেঙে ইট বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে ওই ট্রাকের চালক ও সহকারীসহ তিন জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইট বোঝাই ট্রাকটি রামগতির চর আলগী এলাকা থেকে নোয়াখালীর সোনাপুরে যাচ্ছিলো। ট্রাকটি আজাদ নগর এলাকায় ভুলুয়া নদীর ওপরে ব্রিজের মাঝামাঝি পৌঁছালে সেটি ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। এতে চালক মো. মামুন (৩৫), তার সহকারী মো. সোহেল (৩০) ও পথচারী সিদ্দিক মাঝি (৪৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে লক্ষ্মীপুরের রামগতি থেকে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তারা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী