রাঙামাটি জেলা বিএনপি'র সভাপতিসহ আটক ৬

রাঙামাটি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৫

কোতোয়ালি থানা, রাঙামাটি নাশকতার আশঙ্কায় রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতিসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সত্যজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক নেতাকর্মীরা হলেন- জেলা বিএনপি’র সভাপতি মো. শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, প্রচার সম্পাদক আবুল হোসেন বালী, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো. কামাল উদ্দিন।

ওসি জানান, অপরাধ সংগঠিত করতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।  যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলাবাহিনী

কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে তাৎক্ষনিক শহরের রিজার্ভ বাজারে ঝটিকা মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম