ফেনীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

ফেনী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৪

ফেনীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ফেনীর সোনাগাজীতে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিনসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরে একটি মিছিল বের করা নিয়ে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।

আহত  ছাত্রলীগ নেতা রবিনকে চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সোনাগাজীর ডাকবাংলোয় সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। এতে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আহত ছাত্রলীগ নেতা সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে উভয় গ্রুপের কর্মীরা শান্ত রয়েছে।  পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।’

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অসীম কুমার সাহা জানান, সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

/বিএল/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম