সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩০

কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০/৩৫ বছর। তার পরনে কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও বড় চেকের গেঞ্জি রয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে সাগরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ও বিচ কর্মীরা ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল লাশ টি উদ্ধার করে। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহতের মৃতদেহ কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পু্লিশ কর্মকর্তা রায়হান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম