লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশের খুনিদের গ্রেফতার দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৮

গ্রামবাসীর বিক্ষোভ লক্ষ্মীপুরে বিক্ষোভ করে সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের গ্রেফতার দাবি করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মাছিমনগর এলাকার মাসুম শাহ মসজিদ থেকে বিক্ষোভ বের করা হয়। মিছিলে বেশ কয়েকটি মসজিদের মুসল্লিরা অংশ নেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় আবু ইউছুফ,  আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেছেন। এর আগে উপজেলার মাছিমনগর গ্রামে পারিবারিক জমিসংক্রান্ত বিরোধে দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ।

এদিকে অভিযুক্ত এক নারীকে আটক করলেও অন্যদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়তে পারেন: 

লক্ষ্মীপুরে হামলায় আহত সাংবাদিক পলাশের মৃত্যু, আটক ১
সাংবাদিক পলাশের মৃত্যু মারধরে না সড়ক দুর্ঘটনায়?

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের