নাসিরনগর উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:১১

নাসিরনগর উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে দাখিলকৃত তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চোধুরী। উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার এই তিন জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।
বৈধ মনোনয়ন ধারীরা হলেন, আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের রেজোওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের আবুল কাসেম মো. আশরাফুল হক।
উপ-নির্বাচনে মনোনয়নপত্র ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছেন। আগামী ১৩ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করার পর আওয়ামী লীগের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ফরহাদ হোসেন সংগ্রাম সাংবাদিকদের বলেন, ‘আমি দলের সবাইকে নিয়ে ভোটারদের মন জয় করার মধ্যদিয়ে নির্বাচনে বিজয়ী হবো বলে বিশ্বাস করছি। আমি নির্বাচিত হলে নাসিরনগরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পাশাপাশি শত বছরের নাসিরনগরের সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্বের মতো অক্ষুণ্ন থাকবে।’
নাসিরনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, জাতীয় সংসদের ২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুলের বার্ধক্যজনিত কারণে মৃত্যুর পর আসনটি শূন্য হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান