সেতুমন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১০



সেতুমন্ত্রীর মায়ের জানাজা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ওবায়দুল কাদেরের নির্বাচনি এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। সেতুমন্ত্রীর মায়ের জানাজা

মরহুমার নামাজে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য এএইচএম ইব্রাহিম, মোরশেদ আলম, নিজাম উদ্দিন হাজারী, আবদুর রহমান,   আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল চৌধুরী নওফেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা অসীম কুমার উকিল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আলাউদ্দিন চৌধুরী নাসিম, আহসানুল হক ইসহাক, গোলাম ফারুক, সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি খাযরুর আনম চৌধুরী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ। সেতুমন্ত্রীর মায়ের জানাজা

জানাজার শুরুতে ওবায়দুল কাদের তার মায়ের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার সব কাজের প্রেরণার উৎস ছিলেন আমার মা। মা আমাকে মন্ত্রী হিসেবে দেখেছেন ৯ বছর, সংসদ সদস্য হিসেবে দেখেছেন ১৪ বছর এবং শেষ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দেখে গেছেন। দায়িত্ব পালনে আমি মা ও বাবার কাছ থেকে শেখা নৈতিক আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হইনি এবং আগামীতেও হবো না।’ পরে জানাজায় উপস্থিত সবার কাছে তিনি নিজের মায়ের বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করেন। সেতুমন্ত্রীর মায়ের জানাজা

নামাজে জানাজায় ইমামতি করেন এলাকার বিশিষ্ট আলেম মাওলানা মো. আবুল হাশেম। আগামী বৃহস্পতিবার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম ফজিলাতুন্নেসা। তিনি চার ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম