পিকনিকে যাওয়ার পথে লাশ হলেন কক্সবাজারের চার তরুণ

কক্সবাজার প্রতিনিধি
০৩ মার্চ ২০১৮, ১২:৪৮আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৩:৫৩

পিকনিকে যাওয়ার পথে লাশ হলেন কক্সবাজারের চার তরুণ  

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের পরিচয় পাওয়া গেছে। এই চারজন হলেন মাইক্রোবাসের চালক ও তিন যাত্রী। তারা সবাই কক্সবাজারের বাসিন্দা। পিকনিকের উদ্দেশ্যে বান্দরবানের দিকে যাচ্ছিলেন তারা। 

শনিবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়ার আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।

নিহতরা হলেন উখিয়ার দরগাবিল এলাকার বাদশা মিয়ার ছেলে আলি আকবর (১৯), একই উপজেলার হাতিমোরা এলাকার মীর আহম্মদের ছেলে সাহাবুদ্দিন (১৮), একই এলাকার গফুর মিয়ার ছেলে হারুনুর রশীদ (১৬) এবং মাইক্রোবাস চালক জয়নাল আবেদিন (২৫)। তার বাবার নাম শামছুল আলম, বাড়ি- উত্তর কুনিয়াপালং, রামু।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শ্যামলী পরিবহনের কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'নিহত চারজন হলেন মাইক্রোবাস চালক ও তিন যাত্রী। নিহত তিন তরুণ মাইক্রোবাস ভাড়া করে পিকনিক করতে বান্দরবান যাচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।'

আরও পড়ুন: প্রেম করে বিয়ে করায় ভাতিজিকে খুন 

/জেবি/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম