২০৪১ সালে বাংলাদেশ থাকবে উন্নত বিশ্বের কাতারে: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ১৩:৪৪আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৩:৪৪

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে থাকবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন,  ‘২০২১ সালে দেশ হবে মধ্যম আয়ের দেশ। বর্তমানে তা বাস্তবায়ন হচ্ছে, এখন তা আর স্বপ্ন নয়। এরই ধারাবাহিকতায় ২০৪১ সালে আমাদের দেশ থাকবে উন্নত বিশ্বের কাতারে।’

শনিবার (৩ মার্চ) কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বের অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ ছিল ৫৮তম। আওয়ামী লীগ সরকারের ৯ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫টি দেশকে পিছিয়ে ফেলে এখন ৪৩তম হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘সবাইকে উন্নত বিশ্বের লেখাপড়া দিকে খেয়াল করতে হবে। আমাদেরকেও লেখাপড়ার মান আরও বাড়াতে হবে। উন্নত বিশ্বের উন্নত লেখা পড়া আমাদেরকে অনুসরণ করতে হবে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, সমাজসেবা অধিদফত রের অতিরিক্ত সচিব এ কে এম খায়রুল আলম, আইসিটি অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মঞ্জুরুল আলম খান, প্রফেসর গোলাম মাওলা, এম আলী আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোসলেহ উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম সিটি করপোরেশন সচিব মো. আবুল হোসেন, এডিসি মো. আসাদুজ্জামান, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, অ্যাডভোকেট জসিম উদ্দিন,  এসএসপি (সার্কেল) শেখ মো. সেলিম ও ওসি মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম