দেশীয় অস্ত্রসহ চট্টগ্রামে এক ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মার্চ ২০১৮, ১৫:৪৯আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৬:২০

গ্রেফতার ছিনতাইকারী চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে রাশেদ রানা (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৪ মার্চ) রাতে ওই এলাকার অক্সিজেন মোড়ে রেল বিটের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত রাশেদ রানা কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুরের আব্দুল কাদেরের ছেলে।

মিমতানুর রহমান বলেন, রাশেদ দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের