কুমিল্লায় ইউপি মেম্বারকে ধর্ষণচেষ্টার অভিযোগ দুই মেম্বারের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ১৮:০৮আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৮:১৩

কুমিল্লা কুমিল্লার চান্দিনায় এক নারী ইউপি মেম্বারকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই ইউপির দুই মেম্বারের বিরুদ্ধে। রাতে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় তার চিৎকারে দৌড়ে আসেন প্রতিবেশীরা। তারা দুই জনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। রবিবার রাতে চান্দিনা উপজেলার মাইজখা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই ইউপি মেম্বার হলেন চান্দিনায় মাইজখা ইউনিয়নের যথাক্রমে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. শাহাজাহান ও  এবং ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল করিম।

ভিকটিমের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনার মাইজখার ইউনিয়ন পরিষদের দুই মেম্বার দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল সংরক্ষিত আসনের ওই নারী মেম্বারকে। রবিবার রাতে দুই ইউপি মেম্বার মো. শাহাজাহান ও আবদুল করিম ওই নারীকে ফোন দিয়ে বলে, জরুরি আলাপ করতে তার বাড়িতে আসছে। কিন্তু ওই নারী বাড়িতে না এসে পরদিন ইউনিয়ন পরিষদে কথা বলার অনুরোধ করেন। এরপরও রাত সাড়ে ১১টায় দুই ইউপি মেম্বার বাড়িতে ঢুকে মনোয়ারা বেগমকে তার ঘরে একা পেয়ে মুখ চেপে ও গলায় ছুড়ি ধরে ধর্ষণের চেষ্টা করে। তবে ওই নারীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে দুই জনকে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেন।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক দুই ইউপি মেম্বারকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই নারী মেম্বার নিজে বাদী হয়ে একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। পরে অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী দুই মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের