কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ১২:০৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১২:১৩

কক্সবাজার কক্সবাজারের নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় হোসেন আলী (৩২) নামে এক রোহিঙ্গা নিহত হন। বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী আব্দুস সালামের ছেলে। তিনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ‘ই’ ব্লকের বাসিন্দা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাইলা নামে একজনকে অপহরণের অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে তা গোলাগুলিতে রূপ নেয়। এতে হোসেন আলী নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল রাজ্জাক ও আব্দুস সালাম নামে দুইজনকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের পাহাড়ে পালিয়ে যায়। পুলিশ সেখানে অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত নুরুল আলম নুরু নামে এক রোহিঙ্গা ডাকাত আনসার ক্যাম্পে হামলার পর অস্ত্র লুটের ঘটনায় জড়িত ছিল। তাকে ধরতে পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের