নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ চায় ইসি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ১৭:০০আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৮:৫০

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভায় সিইসি কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচন কমিশন প্রত্যাশা করে খালেদা জিয়া সব আইনি বাধা দূর করে নির্বাচনে অংশগ্রহণ করুক। ইতিপূর্বে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে, প্রতিটি নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। এ ব্যাপারে নতুন করে কোনও উদ্যোগ নেওয়া হবে না।’ বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, ‘রাজনৈতিক দল এবং ভোটারদের আস্থা অর্জনের জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। এ নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। আমরা আশা করি নাসিরনগরের নির্বাচনও তেমন হবে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, বিজিবি কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল জোবায়ের হাসনাৎ, চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা প্রশাসন, নাসিরনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান