কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

কুমিল্লা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ১১:০১আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১১:৫৭

কুমিল্লা কুমিল্লার লাকসাম উপজেলা সদরের দৌলতগঞ্জ বাজারে ব্যক্তিগত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক এএসআইসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রেলগেইট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত ঝামেলা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় লাকসাম পৌর শহরের উত্তর বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন ও ফরহাদের সঙ্গে পৌরসভার গাজিমুড়া গ্রামের আমির হোসেনের কথাকাটাকাটি ও মারামারি হয়। এ ঘটনার পর রফিকুল ইসলামের ছেলে লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাউসারসহ উত্তর বাজারের ছাত্রলীগ, যুবলীগসহ দলীয় নেতাকর্মীরা নোয়াখালী রেলগেইট এলাকায় আসে। এদিকে গাজিমুড়ার আমির হোসেনের পক্ষ নেয় ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তখন দুই পক্ষের মাঝে পড়ে লাকসাম থানার এএসআই আবু ইসহাক আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে।

এ বিষয়ে লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান বলেন, ‘আমির হোসেন আমার গ্রামের লোক। আমি ঝামেলা থামাতে গেলে হুমায়ুন ও ফরহাদের আঘাতে আমার নাক ফেটে যায়। গাজিমুড়া গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমি পুলিশসহ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এটা কোনও দলীয় বিষয় নয়।’

এদিকে এ বিষয়ে জানতে লাকসাম শহরের উত্তর বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন ও ছাত্রলীগ নেতা কাউসারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

হুমায়ুন ও ছাত্রলীগ নেতা কাউসারের চাচাতো ভাই লাকসাম পৌরসভা যুবলীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহীন বলেন, রফিকুল ইসলাম, হুমায়ুনসহ অপর আহতরা হাসপাতালে ভর্তি আছেন। আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, দুই এলাকার লোকদের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষের লোকদের সরিয়ে দিয়েছে। এ সময় এএসআই আবু ইসহাক আহত হয়েছেন। আর ঘটনাটি দলীয় কোনও বিষয় নিয়ে ঘটেনি। তবে দুই পক্ষের লোকজন ছাত্রলীগের ছিল বলে স্বীকার করেন তিনি।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের