বুড়িচংয়ে সবজির বীজ পেলো তিন শতাধিক শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৯:৩৩আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:৩৫

সবজির বীজ হাতে শিক্ষার্থী ও অভিভাবকরা কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের হাতে চাষাবাদ উপযোগী সবজি বীজ বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন সীমান্তিকের আয়োজনে রবিবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রতি প্যাকেটে বরবটি, চিচিঙ্গা, ধন্দুল, ঝিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া, শসা, করলা, চাল কুমড়া, ঢেঁড়শসহ  গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির বীজ দেওয়া হয়।

সীমান্তিকের সমন্বয়ক ও শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চেয়ারম্যান মোবারক হোসেনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সবজি চাষ বিষয়ে আলোচনা করেন আধুনিক কৃষিমনা সংগঠনের প্রতিষ্ঠাতা কৃষিবিদ মোসলেহ উদ্দিন।

কৃষিবিদ মোসলেহ উদ্দিন বলেন, ‘আমাদের চারপাশের পরিবারগুলো দৈনন্দিন সবজির চাহিদা মেটাতে সম্পূর্ণ বাজার নির্ভর হয়ে পড়েছে। বাণিজ্যিকভাবে উৎপাদিত এসব সবজিতে ব্যবহার হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক। এতে দিন দিন বাড়ছে কিডনি, হার্ট ও ব্রেইনের ভয়াবহ জটিল রোগ। এমতাবস্থায় আমাদের সবাকেই বসতবাড়িতে সবজি চাষে ফিরতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ কাউছার আলম, অভিভাবক ও স্থানীয় কৃষক খায়রুল আলম, হাজী আব্দুল জাব্বার, সাংবাদিক এমদাদুল হক সোহাগ, অলিউল্লাহ, নাজমুল হাসান চৌধুরী সৈকত, রোমেনা আক্তার, নিপা আক্তার, আনোয়ারুল হক বাকী, মাহিনুর আক্তার ও হাফেজ ফারুক প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী