বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মার্চ ২০১৮, ২০:৩১আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২০:৩১

চট্টগ্রাম চট্টগ্রামের বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে লেদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৯ মার্চ) দুপুরে ওই উপজেলার খানখানাবাদ এলাকায় স্থানীয় ফিরোজ মেম্বার ও বাবুল নামে দুই ব্যক্তির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ শাহ আলম ও শোয়েব নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত লেদু মিয়া ফিরোজ মেম্বারের অনুসারী হিসেবে পরিচিত। একই ঘটনায় আহত আব্দুল আজিজ (২২) ও মীর আহমদ (৫৫) নামে আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফিরোজের সঙ্গে বাবুলের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এই ঘটনার জের ধরে সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ান। এতে লেদু মিয়া নামে একজন আহত হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।’
চমেক মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় তিন জনকে হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের মধ্যে একজন ২৮ নম্বর ওয়ার্ডে এবং অন্যজন সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম