দুদকের মামলায় আইজি নেভিগেশনের পরিচালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মার্চ ২০১৮, ২১:৫৪আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২১:৫৬

চট্টগ্রাম বেসিক ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আইজি নেভিগেশনের পরিচালক মোজাফফর আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি সোমবার (১৯ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য জানিয়েছেন। একই মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য মাহজাবিন মোরশেদ এমপিকেও আসামি করা হয়েছে। মাহজাবিন মোরশেদ আইজি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

কাজী ছানোয়ার আহমেদ লাভলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোজাফফর আহমেদ সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

দুদক সূত্র জানায়, ২০১০ সালে ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিংয়ের নামে মোরশেদ মুরাদ ইব্রাহিম বেসিক ব্যাংক থেকে ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা ঋণ নেন। একই বছর তার স্ত্রী মাহজাবিন  মোরশেদ আইজি নেভিগেশন লিমিটেডের নামে বেসিক ব্যাংক থেকে ১৪১ কোটি ১ লাখ ৪৬ হাজার ঋণ নেন। পরবর্তীতে এই টাকা তারা দুই জন আত্মসাৎ করেন। টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দুইটি দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় মোরশেদ মুরাদ ইব্রাহিমের সঙ্গে আসামি হয়েছেন বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান। অপর মামলায় মাহজাবিন মোরশেদের সঙ্গে আসামি করা হয়েছে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম এবং একই প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ মোজাফফর আহমেদ।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান