চাঁদপুরে ড্রেজিংয়ের গর্তে পড়ে তিন শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ২১:৪৩আপডেট : ২৫ মার্চ ২০১৮, ২১:৪৪

চাঁদপুর চাঁদপুর সদরের ইব্রাহীমপুর চরের ঈদগাঁ বাজার এলাকায় ড্রেজিংয়ের গর্তে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে তারা মারা যায়। গোসল করতে গিয়ে তারা ওই গর্তে পড়ে যায়।

নিহতরা হলো ঈদগাঁ বাজার এলাকার গাজী বাড়ির জাহাঙ্গীর হোসেন গাজীর মেয়ে মরিয়ম আক্তার (৫), স্বপন ঢালীর মেয়ে শ্রাবন্তী আক্তার (৫) ও বাকের গাজীর মেয়ে বাকিয়া আক্তার (৪)।

স্থানীয়রা জানান, মেঘনা নদীর তীরে তারা প্রতিদিনের মতো গোসল করতে যায়। পাশেই ড্রেজিংয়ের কারণে তৈরি হওয়া গর্তে তারা পড়ে যায়। সেখান থেকে তারা আর উঠতে পারেনি। ফলে মৃত্যু হয় তাদের।

ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মান্নান গাজী জানান, দুপুরে গ্রামের কয়েকজন শিশু প্রতিদিনের মতো মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নদীর পাশে বালি কাটায় সৃষ্ট গর্তে পড়ে তারা মারা যায়।

মান্নান গাজী বলেন, ‘গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরলেও এই তিন জন নিখোঁজ থাকে। কিছুক্ষণ পর নদীর পাশের ওই গর্তের পানিতে তাদের দেহ ভেসে উঠলে স্থানীয়রা নদীর পাড়ে তুলে আনে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘চরাঞ্চল হওয়ায় এই তিন শিশুকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বিকালে তাদেরকে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী