‘জিয়াউর রহমান একাত্তরের পরাজিত শক্তিকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করেছেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মার্চ ২০১৮, ০০:৫৬আপডেট : ২৬ মার্চ ২০১৮, ০০:৫৬

‘জিয়াউর রহমান একাত্তরের পরাজিত শক্তিকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করেছেন’ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রদ্রোহিতার সবচেয়ে বড় নজির মন্তব্য করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সময় থেকে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করা হয়েছে। জিয়াউর রহমান যুদ্ধাপরাধী গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছেন। একাত্তরের পরাজিত শক্তিকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করেছেন।’
রবিবার (২৫ মার্চ) বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
আ জ ম নাছির বলেন, ‘বর্তমান প্রজন্মকে স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা ধারণ করতে হবে। দেশে যেন কোনও অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘জঙ্গিরা এখন অন্দরমহলে ঢুকে পড়েছে। তারা ঘরবাড়িতে বোমা ও অস্ত্রের পাহাড় মজুদ করেছে। তাদের সেই দুর্গে আমাদের নেতাকর্মীদের হানা দিতে হবে। তারা যেন পালিয়ে যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ, খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক এম এ রশিদ, তথ্য সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগ নেতা কামরুল হাসান ভুলু, নগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, অধ্যক্ষ আসলাম হোসেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম