প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আ.লীগের যেসব নির্দেশনা

ইব্রাহিম রনি, চাঁদপুর
৩১ মার্চ ২০১৮, ২৩:২১আপডেট : ৩১ মার্চ ২০১৮, ২৩:৩১

প্রস্তুতি সভা রবিবার (১ এপ্রিল) চাঁদপুর আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন এবং জনসভাকে সফল করতে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও দলীয় একাধিক প্রস্তুতি সভা হয়েছে। ৩১ মার্চ প্রধানমন্ত্রীর জনসভাস্থল চাঁদপুর স্টেডিয়াম মাঠের মঞ্চে আওয়ামী লীগের সর্বশেষ প্রস্তুতি সভাও হয়েছে।

সভায় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জনসভায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে ৫শ’ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। সকাল ১১টার পর থেকে জনসভায় প্রবেশের চারটি গেট খুলে দেওয়া হবে। সমাবেশে কেউ ভ্যানিটি ব্যাগ আনতে পারবে না। নেতাকর্মীরা মাঠে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে। তবে সভা মঞ্চে এমপি, কেন্দ্রীয় নেতা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ জনসভাস্থল ত্যাগ করতে পারবে না। তাছাড়া জনসভায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, মঞ্চ এবং মঞ্চের কাছাকাছি যেসব ভিআইপি থাকবেন তারাও মোবাইল ব্যবহার করতে পারবেন না।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ। এছাড়াও জনসভার সর্বশেষ প্রস্তুতির খোঁজ নেন সাবেক মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

চাঁদপুর সফরে এসে রবিবার সকালে প্রধানমন্ত্রী হাইমচরের চরভাঙ্গা এলাকার মেঘনাপাড়ে স্কাউটস-এর ষষ্ঠ জাতীয় কমডেকা সম্মেলন উদ্বোধন করবেন। এরপর তিনি চাঁদপুর শহরের স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন। এ সফরে চাঁদপুরে ৪৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২৪টি ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২৩টি উদ্বোধন করবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চার নেতার ব্যানার-পোস্টারে ছেয়ে আছে চাঁদপুর

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের