কুমিল্লায় কলেজছাত্রকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১২:৩৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১২:৪১

কুমিল্লা কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় কলেজছাত্রকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে নিহত সাগর দত্তের (১৯) বাবা শংকর দত্ত কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, একজন নাম উল্লেখসহ ও অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলাটি দায়ের করা হয়।

ওসি আবদুস ছালাম মিয়া বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখ করা আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে সাগর দত্তের মূল হত্যাকারী ও এক সহযোগী পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সব ধরনের ক্লু পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। আশা করা হচ্ছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করা যাবে।’ 

বুধবার (৪ এপ্রিল) রেইসকোর্স পাকা পোল বিএইচ ভূঁইয়া হাউজ থেকে সাগর দত্তের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। এই সময় একই কক্ষ থেকে সজিব সাহা নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ছুরি ও একটি বঁটিও উদ্ধার করে।

সাগর দত্ত কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নের চিলোড়া গ্রামের শংকর দত্তের বড় ছেলে। তিনি কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আহত সজিব সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার উজান চর গ্রামের রাখাল সাহার ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের