'আমরা প্রতিহিংসায় বিশ্বাস করলে ‘১৪ সাল থেকে খালেদা জিয়া জেলে আসা-যাওয়া করতেন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ০৯:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ০৯:৩২

ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে এর একমাত্র কারণ দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। এতিমের টাকা চুরির দায়ে আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছে পাঁচ বছর। জরিমানা করেছে আড়াই কোটি টাকা। সেই জন্য খালেদা জিয়া জেলে। আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। যদি প্রতিহিংসায় বিশ্বাস করতাম তাহলে ২০১৪ সাল থেকে খালেদা জিয়া অনেকবার জেলে আসা যাওয়া করতেন। আমরা আইনের শাসন বিশ্বাস করি।’  

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে তন্তর বাজারে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির সময় দেশে কখনও কোনোদিন আইনের শাসন ছিল না। আওয়ামী লীগের সময়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ ৩০ লাখ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। সেই বাংলাদেশে আমরা আইনের শাসন বিশ্বাস করি বলেই এতিমের টাকা মেরে খাওয়ার দায়ে খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে।’

ধরখার ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, মন্ত্রীর একান্ত সহকারী সচিব রাশেদুল কায়ছার জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক  আবুল কাশেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেনসহ ধরখার ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী