‘আমরা তদন্ত করে দেখছি কে প্রকৃত অপরাধী’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০১৮, ১৬:৩৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৮:০৬

সিসিটিভি ফুটেজে অধ্যক্ষকে মারধর করতেও দেখা গেছে ছাত্রলীগ নেতা রনিকে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি পরস্পরের বিরুদ্ধে মামলা করেছেন। অধ্যক্ষ ইতোমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন। তবে অধ্যক্ষের দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা রনিকে গ্রেফতারে কোনও অভিযান পরিচালনা করা হয়নি। রবিবার (৮ এপ্রিল) দুপুরে মহানগর (চট্টগ্রাম) উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন জানিয়েছেন, আগে তারা তদন্ত করে দেখতে চান কে প্রকৃত অপরাধী।

বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের দায়ের করা মামলায় শনিবার রাতে রনিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও তাকে গ্রেফতারের সিদ্ধান্তই নিইনি। তাই অভিযান চালানোর প্রশ্নই আসে না।’

এ সময় উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন বলেছেন, ‘রনির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ। আবার রনিও বিজ্ঞান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা করেছেন। তাই আমরা একটু সময় নিয়ে তদন্ত করে দেখছি কে প্রকৃত অপরাধী।’

পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, ‘গ্রেফতার করাটা সমাধান নয়। আমরা গ্রেফতার করলাম, তারা পরদিন আদালত থেকে জামিন নিয়ে এলেন, এতে কোনও সমাধান আসবে না।’

এর আগে উন্নয়ন ফি’র নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে বাড়তি আদায় করেছিল চট্টগ্রাম বিজ্ঞান কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পক্ষ থেকে ওই বাড়তি ফি ফেরত নিতে গত ৩১ মার্চ কলেজে যান নুরুল আজিম রনি। তখন উত্তেজনার বশে কলেজের অধ্যক্ষ জাহেদ খানের গায়ে হাত তোলেন তিনি। এ ঘটনায় নুরুল আজিম রনিসহ সাতজনকে আসামি করে নগরীর চকবাজার থানায় মামলা দায়ের করেন অধ্যক্ষ জাহেদ খান।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রনিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়েছে এটা আপনারা কার কাছে জেনেছেন? আমরা এ ধরনের কোনও অভিযান এখনও পরিচালনা করিনি।’

/এএইচ/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক