চট্টগ্রামে পহেলা বৈশাখের অনুষ্ঠানে থাকবে তিন স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০১৮, ১৭:১০আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৭:২৪

চট্টগ্রাম

পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার দুপুরে সিএমপি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ( অপরাধ ও অভিযান) আমেনা বেগম। তিনি জানিয়েছেন, পহেলা বৈশাখকে ঘিরে নগর পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ওই দিনের নিরাপত্তায় অনুষ্ঠানস্থলের আশপাশে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত ও বোম্ব ডিস্পোজাল ইউনিট মাঠে থাকবে। এছাড়া মাঠে পিকেট, মোবাইল টিম, সিটিএসবি হতে সাদা পোশাকী ব্যবস্থা ও নজরদারি, গোয়েন্দা দল, সুইপিং টিম ও আর্চওয়ে, স্টাইকিং রিজার্ভ, ফায়ার সার্ভিস ইউনিট, মেডিক্যাল টিমসহ পুলিশ লাইন্সে রিজার্ভ ফোর্স রাখা হবে। সব মিলিয়ে ৩ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পহেলা বৈশাখের দিন নগরীর চেরাগী পাহাড় মোড়, লাভলেইন মোড়, বোস ব্রাদার্স, এনায়েত বাজার মোড়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কদমতলী ও কাঠের বাংলো সড়ক ব্লক করে রাখা হবে। এছাড়া অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভির আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে তিনি ১১দফার নির্দেশ দিয়ে আমেনা বেগম বলেন, ‘সার্বিক নিরাপত্তা বিবেচনায় বিকেল ৫টার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠানস্থলে ত্যাগ করতে হবে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অনুষ্ঠানে যারা আসবে তারা মুখোশ ব্যবহার করতে পারবে না, ডিসি হিল ও সিআরবি এলাকায় দর্শকদের নির্ধারিত প্রবেশ ও বাহির পথ ব্যবহার করতে হবে এ ক্ষেত্রে নারী ও পুরুষদের আলাদা গেট দিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকতে হবে, বিরক্তির উদ্রেক ও শব্দ দূষণকারী ভুভুজেলা, বাঁশি ইত্যাদি বাজানো হতে বিরত থাকতে হবে, বাজি/পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকতে হবে, লম্বা আলখেল্লা এবং শরীরে অনাকাঙ্ক্ষিত কাপড় ও পোষাক পরিধান থেকে বিরত থাকতে হবে, বড় ব্যাগ, পোটলা, ব্যাক প্যাক বহন করা থেকে বিরত থাকতে হবে, ম্যাচ ও গ্যাস লাইট নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করা যাবে না। 

 নগর পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তরুণী ও মহিলাদের উত্যক্ত করা যাবে না, সন্দেহভাজন কোনও ব্যক্তি/বস্তু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে করতে হবে। যে কোনও ধরনের মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশের উপ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, এস এম মোস্তাইন হোসেন, অতিরিক্ত উপ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, এবার চট্টগ্রাম নগরীর ডিসি হিল, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয় সিআরবি এলাকা এবং এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের