কুমিল্লায় যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

কুমিল্লা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ০৯:৪৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ০৯:৫২

কুমিল্লা শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লার হোমনা উপজেলা শিল্পকলা একাডেমিসহ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খান মো. নাজমুস শোয়েব ১৪৪ ধারা জারি করেন। পৌর যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা যুব লীগের খন্দকার নজরুল গ্রুপ এবং এসএম আলাল গ্রুপ উপজেলা শিল্পকলা একাডেমিতে পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করলে প্রশাসন এই পদক্ষেপ নেয়।

পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে দুই দিন আগে থেকেই যুবলীগের উভয় গ্রুপ তাদের নিজ নিজ পক্ষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীদের প্রচার-প্রচারণা ছিল। এতে উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে।

এ ব্যাপারে ইউএনও খান মো. নাজমুস শোয়েব বলেন, ‘হোমনায় একই স্থানে আওয়ামী যুব লীগের ডাকা দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভাস্থলসহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম