কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় দুই স্কুল ছাত্রের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১৫:৪০আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৬:২২

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে সদর উপজেলার চিথলিয়া রেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পোড়াদহ রেলওয়ে থানা (জিআরপি)পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

আফজাল হোসেন জানান, নিহতরা হলেন সদর উপজেলার বড় আইলচারা গ্রামের সাইদুল হোসেনের ছেলে আয়াতুল্লাহ (১৫) ও একই উপজেলার আইলচারা বিশ্বাস পাড়া গ্রামের সাইদুলের ছেলে মুবিন (১৬)। নিহত আয়াতুল্লাহ আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং মুবিন নবম শ্রেণীর ছাত্র।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হানান জানান, রবিবার দুপুরে ৫০৬ নাম্বার সাটেল ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় দুই মোটরসাইকেল আরোহী অননুমোদিত চিথলিয়া রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সামনে পড়লে ঘটনাস্থলেই আয়াতুল্লাহ নিহত হয়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে পাড়াদহ রেলওয়ে থানায় রাখা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় দুই স্কুল ছাত্রের মৃত্যু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি