সোনাগাজীতে দুই বাড়িতে ডাকাতি, চারজনকে কুপিয়ে আহত

ফেনী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ২১:১৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২১:১৮

ফেনী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নে এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতেরা একই পরিবারের চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে। রবিবার (১৫ এপ্রিল) রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, রবিবার রাত আড়াইটার দিকে মধ্যম চরচান্দিয়া গ্রামের রুহুল আমিনের নতুন বাড়িতে ১০/১২জনের সশস্ত্র ডাকাতদল বসত ঘরের কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢুকে আলমিরা ভেঙে লুটপাট শুরু করে। এসময় বাধা দিলে গৃহকর্তা ও সোনাগাজী বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন দুলাল (৪৮), তার ভাই ব্যবসায়ী মো. বেলাল হোসেন (৪০), তার স্ত্রী আমেনা বেগম (২৮) ও তার অপর ভাই মো. কামাল উদ্দিনকে (৩৬) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আহতদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় ডাকাতদল ৯ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

অপরদিকে রাত সাড়ে ৩টার দিকে একই কায়দায় পাশের গ্রাম চরচান্দিয়ার ফকির বাড়ির সেলিম উল্যাহ সেলিম নামে আরেক ব্যবসায়ীর ঘরে ঢুকে ঘরের সবাইকে রশি এবং ওড়না দিয়ে বেঁধে ১৫ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও নগদ ২ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা।

সোনাগাজী উপজেলা জেডএম কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, এএসপি সার্কেল জুনায়েত কাউছার এবং ওসি তদন্ত হারুনুর রশিদ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের