রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র: স্যাম ব্রাউনবেক

কক্সবাজার প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৮:৫৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৮:৫৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মিয়ানমারে রোহিঙ্গারা নিঃসন্দেহে জাতিগত নিধনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত স্যাম ব্রাউনবেক। তিনি বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘু হিসেবেও তারা নির্যাতিত। তাই রোহিঙ্গারা যেন ন্যায়বিচার পায় এবং নিরাপদে স্বদেশে ফিরতে পারে, এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করছে।’  বুধবার (১৮ এপ্রিল)  দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ‘ট্রানজিট রোহিঙ্গা ক্যাম্প’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট। তিনি বলেন, ‘রোহিঙ্গারা নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় বোঝা। যুক্তরাষ্ট্রও চায়, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমার ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাশে আছে।’

এর আগে বেলা ১১ টার দিকে মার্কিন দূতদের দলটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তমব্রুস্থ কোনারপাড়া সীমান্তে নোম্যান্সল্যান্ড আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে যান। সেখানেও তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজ-খবর নেন।  এ সময় তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন, ইউএনসিআর ও আইওএমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে স্যাম ব্রাউনবেকসহ মার্কিন প্রতিনিধি দলটি ঢাকা থেকে বিশেষ বিমানযোগে কক্সবাজার পৌঁছায়। দুপুর দেড়টার দিকে ট্রানজিট ক্যাম্প পরিদর্শন শেষে মার্কিন দলটি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করে।  

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী