একমাসেও দুই চাকমা নেত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

জিয়াউল হক, রাঙামাটি
১৮ এপ্রিল ২০১৮, ২০:১০আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২০:২৪

অপহরণের একমাস পার হয়ে গেলেও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হতাশা প্রকাশ করছেন সংগঠনের নেতাকর্মী ও পরিবারের লোকজনেরা। তারা বলছেন, ‘মন্টি-দয়াসোনা চাকমাকে উদ্ধার করতে না পারার দায় সরকারকেই নিতে হবে।’ তবে পুলিশ বলছে, ‘তারা দুই নেত্রীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

অপহৃত দয়াসোনা ও মন্টি চাকমা হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা বলেন,‘অপহরণকারীরা মাঝে মাঝে দুই নেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল, মামলা তুলে নিতেও বলছিল। মামলা তুলে নিলে তারা দুই নেত্রীকে ছেড়ে দিবে বলছিল। কিন্তু পরিবারের কেউ মন্টি ও দয়ার সঙ্গে কথা বলতে পারেনি।’

মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমা বলেন,‘আমার বোন অপহরণের একটা মাস কেটে গেল আজ। কিন্তু পুলিশ তাদের উদ্ধারের কথা বললেও এখনও উদ্ধার করতে পারেনি। আমরা বোনকে জীবিত উদ্ধারের দাবি জানাচ্ছি।’

ইউপিডিএফ মুখপাত্র নিরন চাকমা বলেন, ‘অপহরণের পর একটা মাস গেলো পুলিশ প্রশাসন এখনও দুই নেত্রীর কোনও খোঁজ দিতে পারেনি। তাদের উদ্ধার তো দূরের কথা পুলিশ মামলার আসামিদেরও গ্রেফতার করছে না। আমরা পুলিশ প্রশাসনের এই ঘটনায় কোনও তৎপরতা দেখছি না। পুলিশের ওপর আমাদের এখন আর কোনও আস্থা নেই।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামিদের গ্রেফতারেও আমাদের অভিযান অব্যাহত আছে। দুর্গম পাহাড়ি এলাকার কারণে আসামিদের ধরতে বিলম্ব হচ্ছে।’ 

আরও পড়ুন: মন্টি ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে কর্মসূচি ঘোষণা

প্রসঙ্গত, গত ১৮ মার্চ রাঙামাটির কুতুকছড়ি থেকে সকাল সোয়া নয়টায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটির জেলার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে দুর্বৃত্তরা। গত ২১ মার্চ এ ঘটনার দয়াসোনা চাকমার বাবা বৃষধণ চাকমা বাদী হয়ে রাঙামাটির কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

/এমও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী