সোনাইমুড়ি থেকে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি এখন কুমিল্লা জাদুঘরে

কুমিল্লা প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৩:৪৩আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৪:৪৪

উদ্ধারকৃত কষ্টি পাথরের সূর্য মুর্তি কুমিল্লার কোটবাড়ির ময়নামতি জাদুঘরের প্রদর্শনীতে যোগ হলো ১১ শতক আগের কষ্টি (কালো) পাথরের বিশাল আকৃতির সূর্যমূর্তি। গত বছর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার একটি গ্রাম থেকে সূর্যমূর্তিটি উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২৭ মণ। মূর্তিটির আনুমানিক মূল্য ৭০০ কোটি টাকারও বেশি। এমনটি জানিয়েছেন কুমিল্লার ময়নামতি জাদুঘর কর্তৃপক্ষ।

কোটবাড়ি ময়নামতি জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি সময় নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ ইউনিয়নের বাওরকোর্ট গ্রামের একটি বাড়ি থেকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কালোপাথরের মূর্তিটি উদ্ধার করেন। মূর্তিটি দীর্ঘদিন সোনাইমুড়ি থানায় থাকার পর কিছুদিন আগে এটি কুমিল্লা জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়েছে। মূর্তিটি ১.৯৫ মিটার দৈর্ঘ এবং প্রস্থে .৮০ মিটার।

কুমিল্লা কোটবাড়ি ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান ড. আহমেদ আবদুল্লাহ বলেন, ‘ধারণা করা হচ্ছে মূর্তিটি ১১-১২শ’ বছর আগের। সূর্যমূর্তিটি খুব শিগগিরই দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী