রামগড়ে মৈত্রী সেতুর কাজ শেষ হলে স্থলবন্দরের উন্নয়ন শুরু: শাজাহান খান

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৪:৩৫আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৫:০৯

খাগড়াছড়িতে নৌপরিবহনমন্ত্রী নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত নদী ফেনীর ওপর নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ-ভারত স্থলবন্দরের কাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। রামগড় স্থলবন্দর দুই দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র পাল্টে দেবে।’

শনিবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ফেনী নদীর ওপর মৈত্রী সেতু ভারতের অর্থায়নে নির্মিত হচ্ছে। এই সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক ও অন্যান্য কাজ শুরু হবে বলে জানান তিনি।

এর আগে নৌপরিবহন মন্ত্রীকে খাগড়াছড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও খাগড়াছড়ির জেলা প্রশাসকসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- আরও ১১টি স্থলবন্দর চালু হবে: নৌপরিবহনমন্ত্রী

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী