পাহাড়ি নেতাকে গুলি করে হত্যা: পরস্পরকে দোষারোপ ইউপিডিএফ ও জনসংহতি সমিতির

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১৩:০১আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৩:০৬

খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা ইউপিডিএফ এর সমন্বয়ক সুনীল বিকাশ ত্রিপুরা (কাথাং) কে গুলি করে হত্যার ঘটনায় ইউপিডিএফ ও জনসংহতি সমিতি (এম এন লারমা) একে অপরকে দোষারোপ করছে। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ইউপিডিএফ এর জেলা সংগঠক মাইকেল চাকমাকে হত্যা ও গোলাগুলির ঘটনায় ইউপিডিএফ (বর্মা) গ্রুপ ও জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের  জেলা তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা হত্যাকাণ্ডে তাদের সংগঠনের কারো জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি তাদের অভ্যন্তরীণ বিরোধের জেরে হতে পারে।’

ইউপিডিএফ এর নেতারা অভিযোগ করেন,  তাদের নেতা সুনীল ত্রিপুরা (৪০) ও তার এক সহকর্মী পরেশ ত্রিপুরাসহ কয়েকজন রবিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা উল্টোছড়ি ইউনিয়ন মরাটিলা এলাকায় একটি দোকানে বসে ছিলেন। এসময় পানছড়ির দিক থেকে সিএনজিতে করে আসা ৮/১০ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। ঘটনাস্থলেই সুনীল বিকাশ ত্রিপুরা নিহত হন। অনন্ত ত্রিপুরা (২৫) নামের একজন পায়ে গুলিবিদ্ধ হন। এসময় পরেশ ত্রিপুরা পালিয়ে যেতে সক্ষম হন। স্থানীয়রা জানান, প্রায় ১৫ মিনিট ধরে তারা গুলির শব্দ শুনেছেন।

এই ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গনতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা। রবিবার বিকাল ৫টায় মিছিলটি খাগড়াছড়ি জেলা সদর উপজেলা গেট থেকে বের হয়ে নারাঙহিয়া রেড স্কয়ার হয়ে স্বনির্ভর বাজার শহীদ অমর বিকাশ চাকমা সড়কে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ ঘটনায় সুনিল বিকাশ ত্রিপুরা কাতাং  পিতা- সুকেন্দ্র ত্রিপুরা নামের ইউপিডিএফর মাটিরাঙ্গা ও গুইমারা অঞ্চলের সংগঠক নিহত এবং অনন্ত ত্রিপুরা (২৯) নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, একজনের নিহত হওয়ার এবং এজনের গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। কেউ মামলা করতে আসলে আমরা গ্রহণ করবো।'

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ