চট্টগ্রামে পিআইবির দ্বিতীয় শাখা খোলা হবে: শাহ আলমগীর

কক্সবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ১৬:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৭:০৪

বক্তব্য রাখছেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবির) মহাপরিচালক শাহ আলমগীর বলেছেন, সাংবাদিকদের প্রশিক্ষণ সহজলভ্য করার জন্য চট্টগ্রামে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের দ্বিতীয় শাখা চালু করতে যাচ্ছে সরকার। কারণ, দেশে মেধাবী সাংবাদিক তেরি করতে গেলে প্রশিক্ষণের বিকল্প নেই। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই দ্বিতীয় শাখার কাজ শুরু হবে। দেশের অন্যান্য বিভাগীয় শহরেও পর্যায়ক্রমে পিআইবির শাখা চালু করবে সরকার।

শুক্রবার (২৭ এপ্রিল) কক্সবাজারে তিন দিনব্যাপী ফটোসাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ সমন্বয়ক তানিয়া ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তিন দিনের প্রশিক্ষণে কক্সবাজারে কর্মরত ৩৫ জন সাংবাদিক ও ফটোসাংবাদিক অংশ নেন। পরে প্রত্যেকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি