কুমিল্লায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

কুমিল্লা প্রতিনিধি
০১ মে ২০১৮, ০৪:০৬আপডেট : ০১ মে ২০১৮, ০৪:০৬

কুমিল্লা কুমিল্লার হোমনায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ব্যাপারে শিশুটির মা হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার (৩০ এপ্রিল) পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে কুমিল্লায় পাঠিয়েছে। রবিবার সন্ধ্যায় থানায় মামলা হলে বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত আসিফের (১৯) বাড়ি নিলখী ইউনিয়নের মিরাশ (পশ্চিম পাড়া) গ্রামে। গত শনিবার বিকালে মিরাশ গ্রামে এ ঘটনা ঘটে ।
ধর্ষণের শিকার শিশুটির মা জানান, গত শনিবার মেয়েকে বাড়িতে রেখে চিকিৎসার কাজে তিনি উপজেলা সদরে যান। মেয়েটি ওই দিন দুপুরে গোসল করতে গেলে পাশের বাড়ির আসিফ তার মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরেই কান্নাকাটি করে ঘটনাটি তার ভাতিজির কাছে বলে। পরে তার কাছ থেকে বিষয়টি জানতে পেরে রবিবার তিনি বাদী হয়ে হোমনা থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে কুমিল্লায় পাঠানো হয়েছে। ইতোমধ্যে আসামিকে ধরতে পুলিশের চেষ্টা চালাচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের