কুমিল্লায় কলেজ ছাত্রীকে ধর্ষণ, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি

কুমিল্লা প্রতিনিধি
০১ মে ২০১৮, ১৩:১৮আপডেট : ০১ মে ২০১৮, ১৩:১৮

কুমিল্লা

কুমিল্লায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করায় নির্যাতনের শিকার ওই কলেজছাত্রীসহ তার পরিবার হুমকির মুখে রয়েছে। মামলা তুলে না নিলে ওই ছাত্রী ও তার পরিবারকে এলাকা ছাড়া করা হবে বলে হুমকি দিচ্ছে ধর্ষক জান্নাতুল বাকী ও তার পরিবারের লোকজন। এ কারণে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়। ধর্ষক জান্নাতুল বাকী জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের সোলাইমানের ছেলে ও এ মামলার আসামি। সে গত শুক্রবার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছে। নির্যাতনের শিকার ওই ছাত্রী একই গ্রামে বাসিন্দা ও বাংলায় অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। রবিবার ওই ছাত্রী তার বাবা-মাসহ স্থানীয় কয়েক গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে এ অভিযোগ করেন।

মামলার অভিযোগে জানা যায়, গত ৮ মার্চ জান্নাতুল বাকী ওই ছাত্রীকে কোটবাড়ি পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের ছবি তুলে রাখে। পরে ধর্ষণের ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ৪ এপ্রিল পর্যন্ত তাকে একাধিবার ধর্ষণ করে। এক পর্যায়ে নিরুপায় হয়ে ওই ছাত্রী বিষয়টি তার বাবা-মাকে জানায়। ছাত্রীর বাবা বিষয়টি ধর্ষকের বাবাসহ স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানিয়ে বিচারের দাবি জানান।

ছাত্রীর বাবা মো. আবুল কাশেম জানান, এ ঘটনার বিচার দাবি করার পর ধর্ষকের বাবা ও তাদের লোকজন গত শুক্রবার অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়। তার মেয়ে সদর দক্ষিণ মডেল থানায় ধর্ষক জান্নাতুল বাকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পর থেকে ধর্ষকের প্রভাবশালী বাবা ও তাদের লোকজন আরও ক্ষীপ্ত হয়ে উঠে এবং মামলাটি তুলে না নিলে তাদের এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে। বর্তমানে মেয়ে ধর্ষণের বিচার চাইতে গিয়ে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ ঘটনার বিষয়ে জাকির হোসেন, মোশারফ হোসেন, নাসির উদ্দিন, সুলতান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এ ধরণের ঘটনায় এলাকায় ও সামাজিক ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এছাড়া এ ঘটনা জানাজানির পর ওই ছাত্রীর সহপাঠীরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, এ মামলার আসামি জান্নাতুল বাকীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই ছাত্রী ও তার পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের