কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী তিনটি বাসে হামলা

কুমিল্লা প্রতিনিধি
১৩ মে ২০১৮, ২৩:০৩আপডেট : ১৩ মে ২০১৮, ২৩:০৫

বাসে হামলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী তিনটি বাসে কুমিল্লা মহানগর ও কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৩ মে) বিকালে সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। হামলায় বিশ্ববিদ্যালয়ের ১০জন শিক্ষার্থী আহত হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বাসগুলোতে কোটাবিরোধী আন্দোলকারীরা রয়েছে সন্দেহে এই হামলা করা হয়।

এদিকে হামলাকারীদের গ্রেফতার দাবিতে রাত ১০টায় ভিসির বাসভবন ঘেরাও করে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ নাহিদ আহমেদ।

প্রত্যক্ষদর্শী ও ছাত্ররা জানান, বিশ্বদ্যিালয়ের ছাত্রবহনকারী  তিনটি বাস পুলিশ লাইনে কুমিল্লা সরকারি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ওই বাসগুলোর ওপর হামলা করে কুমিল্লা মহানগর ও কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা ছাত্রবহনকারী বিআরটিসির একটি বাস সম্পূর্ণ ভাঙচুর করে। ওই তিনটি বাসে থাকা ছাত্ররা নেমে এসে হামলাকারীদের ওপর পাল্টা হামলা করে। লাঠি এবং ইট-পাটকেল নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ঝাউতলায় বিশ্ববিদ্যালয়ের একটি বাস সড়কে আড়াআড়ি রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সড়ক বন্ধ করে দেয়। ছাত্রলীগেরকর্মীরা কুমিল্লা সরকারি কলেজে অবস্থান নিয়ে হামলা করে। তারা মুখোশ পরে ছাত্রদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে ও লাঠি নিয়ে তাড়া করে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম বলেন, ‘বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় ছুটির পর তারা নগরীতে গাড়িযোগে প্রবেশ করছিলেন। এসময় তারা অতর্কিতে হামলা করে। আমরা কোটাবিরোধী আন্দোলন করতে পারি সন্দেহে তারা এই হামলা চালায়। এতে ১০জন শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীদের ওপর এ হামলার বিচার চাইতে পুলিশের কাছে গেলে পুলিশের সামনেই আমাদের ওপর আবারও হামলা হয়।’

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক বলেন, ‘আমরা এই হামলার সঙ্গে জড়িত নই,এটি সাধারণ ছাত্রদের বিষয়।’

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার ( উত্তর ) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘হামলার কারণ এখনও জানা যায়নি। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হলে তদন্ত করে হামলার কারণ জানা যাবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, ‘আমি ঢাকায়। তবে, ছাত্রদের বাসে হামলার খবর পেয়েছি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ