কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট সড়কটি দ্রুত সংস্কার করা হবে: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২০ মে ২০১৮, ২০:৩৪আপডেট : ২০ মে ২০১৮, ২০:৩৪

কুমিল্লায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, ‘কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট সড়কটি দ্রুত সংস্কার করা হবে। রবিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন,‘কুমিল্লা-সিলেট সড়কটির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এছাড়াও এ সড়কটির মাধ্যমে ১৫টি জেলার মধ্যে যোগাযোগ হয়। এ কারণে এই সড়কটির গুরুত্ব অপরিসীম। সড়ক সংস্কারের জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন।’

তিনি আরও বলেন,‘যে সব উপজেলার সড়ক ও গ্রামীণ সড়কগুলোর বেহাল দশায় আছে সেগুলোও দ্রুত সংস্কার ও তৈরি করা হবে।’

আলোচনাসভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম, ভাইস চেয়ারম্যান মিজান মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাহাদাত হোসেন তসলিম, নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক এবং বিজপুর ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম খোকা প্রমুখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের