ঘুমধুমে পাহাড় ধ‌সে তিনজনের মৃত্যু, দুইজনকে জীবিত উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
২১ মে ২০১৮, ২১:২৯আপডেট : ২১ মে ২০১৮, ২১:২৯

বান্দরবান বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাহাড়ের পাশে ড্রেন কাটার সময় মাটি ধসে চাপা পড়া পাঁচজনের মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নি‌খোঁজ চারজ‌নের ম‌ধ্যে নুরুল হা‌কিম‌ ও নুর মোহাম্মদ‌কে জী‌বিত উদ্ধার করা হয়। এছাড়া মো. আবু, সোনা মিয়া ও মো. জ‌সিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বান্দরবান ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক মো. ইকবাল হো‌সেন এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, আজ দুপু‌রে পাহাড় কাটার সময় হঠাৎ ক‌রে পাহা‌ড়ের ওপ‌রের অং‌শের মা‌টি ধ‌সে প‌ড়ে শ্রমিকদের ওপর। এসময় পাঁচজ‌নের মধ্যে একজন‌কে আহত অবস্থায় উদ্ধার ক‌রে কক্সবাজার সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রা হয়। আর বা‌কি চারজন‌কে উদ্ধারের জন্য পু‌লিশ, দমকলবা‌হিনী ও স্থানীয়রা মি‌লে চেষ্টা চালা‌নোর পর সন্ধ্যায় নুরুল হা‌কিম‌কে আহত অবস্থায় জী‌বিত উদ্ধার ক‌রে। এছাড়া বাকি তিনজন‌কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে সোমবার দুপু‌রে রূপায়ন বড়ুয়ার জায়গায় পাহা‌ড়ের পা‌শে ড্রেন নির্মা‌ণের জন্য পাহা‌ড়ের পা‌শের কিছু অংশ কাটার সময় হঠাৎ পাহাড় ধ‌সে প‌ড়ে পাঁচজন শ্রমিক মা‌টিচাপা প‌ড়ে। এদের ম‌ধ্যে নুর মোহাম্মদ‌কে তখনই আহত অবস্থায় উদ্ধার ক‌রে কক্সবাজার সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে