কর্মচারী সেজে বাসায় ডাকাতি ও গৃহকর্মীকে ধর্ষণের ঘটনা স্বীকার ৩ জনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০১৮, ০২:৩০আপডেট : ২২ মে ২০১৮, ১১:৫০

 

চট্টগ্রাম কর্মচারী সেজে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় গ্রেফতার তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।এসময় গৃহপরিচারিকাকে ধর্ষণের কথাও স্বীকার করে এক ডাকাত। সোমবার (২১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ইমরানের আদালতে তারা জবানবন্দি দেয়। ধর্ষকের নাম মো. ইকরাম হোসেন রিংকু (২৬)। সে ওই গৃহকর্তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতো। তার পরিকল্পনায় ওই ডাকাতির ঘটনা ঘটে।

নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন আজ  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’


গ্রেফতার চারজন হচ্ছে, মো. ইকরাম হোসেন রিংকু (২৬), মেহেদী হাসান (১৯), মোহাম্মদ আলী (২২) এবং মেজবাহ উদ্দিন (২২)। এদের মধ্যে মোহাম্মদ আলী ছাড়া অন্যরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।





এ সম্পর্কে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৬ মে সকাল ১১টার দিকে মির্জাপুল এলাকার ইকুইটি ভিলেজ ভবনের ৭ম তলার এইচ-৭ ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিনই থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় রবিবার (২০ মে) নগরী ও আশপাশের উপজেলায় অভিযান চালিয়ে আমরা চারজনকে গ্রেফতার করি। আজ  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এদেরই তিনজন।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন তাদের মধ্যে ইকরাম হোসেন রিংকু ও মেহেদী হাসান ঘটনার দিন একটি কার্টুন নিয়ে ইকুইটি ভিলেজে যায়। সেখানে গিয়ে দারোয়ানকে সপ্তম তলার এইচ-৭ ফ্ল্যাটের ড্রাইভার সাদ্দাম নামে মিথ্যে পরিচয় দিয়ে তারা কার্টুনটি নিয়ে সপ্তম তলায় গিয়ে কলিংবেল দেয়। দরজা খোলার পর অফিস থেকে বাসার জন্য কার্টুনটি পাঠিয়েছে বলে তারা বাসায় প্রবেশ করে। বাসায় ঢুকেই তারা গৃহকর্ত্রীকে আটকিয়ে টেপ দিয়ে হাত, মুখ, পা বেঁধে ফেলে। পরে গৃহপরিচারিকাকেও বেঁধে রিংকু এবং তাকে বাথরুমে ধর্ষণ করে। এরপর তারা গৃহকর্ত্রীকে ভয় দেখিয়ে তার কাছ থেকে চাবি নিয়ে আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট ও তার কানের দুল নিয়ে পালিয়ে যায়। ডাকাতি চলার সময় অন্যরা নিচে বাসার মালিককে পাহারা দিয়েছিল বলে তারা স্বীকার করেছে।

ওয়ালী উদ্দিন আকবর আরও বলেন,‘মামলার এজাহারে ধর্ষণের বিষয়টি উল্লেখ করা হয়নি। লোকলজ্জার ভয়ে গৃহপরিচারিকা নিজেও বিষয়টি জানাননি। গ্রেফতারের পর আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি স্বীকার করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও রিংকু ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।’

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) আরও বলেন, রিংকু ওই গৃহকর্তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিল। একটি চুরির ঘটনায় বছরখানেক আগে তাকে চাকুরিচ্যুত করা হয়।


/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী