কুমিল্লায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
২৬ মে ২০১৮, ২৩:২৮আপডেট : ২৬ মে ২০১৮, ২৩:২৯

কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এসময়  চার জন গুরুতর আহত হয়েছে। শনিবার (২৬ মে) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলায় এ দুর্ঘটনা ঘটে। বাঙ্গরা বাজার থানার এসআই জীবন রায় চৌধুরী এই তথ্য জানান।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের মৃত মাহাল রঞ্জন দেবের ছেলে শান্তি রঞ্জন দেব(৬৫), বাঙ্গরা বাজার থানার হোসনাবাদ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আবুল কালাম (৬০)।

বাঙ্গরা বাজার থানার এসআই জীবন রায় চৌধুরী জানান, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলা এলাকায় ওভারটেকিং করতে গিয়ে  সিএনজিচালিত দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে একজনের মুত্যু এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। এঘটনায় একজন নারীসহ আরও চার জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী