পরশুরামে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ফেনী প্রতিনিধি
৩১ মে ২০১৮, ১১:৩৩আপডেট : ৩১ মে ২০১৮, ১৭:২৩

ফেনী ফেনীর পরশুরামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ মে)  বিকালে এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধকে আটক করা হয়। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ দাইয়ান এ তথ্য জানিয়েছেন।    

আটক আলী আহমেদ পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া এলাকার বাসিন্দা।

ওসি জানান, বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আলী আহমেদ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে তার বাবা-মা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরশুরাম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ জমা দিয়েছে ।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু তাহের স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, শিশুটির শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হবে।  

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের