উৎসমুখ বন্ধ না হলে মাদক নির্মূল সম্ভব নয়: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুন ২০১৮, ০৯:১৯আপডেট : ০৩ জুন ২০১৮, ১৮:০১

বক্তব্য রাখছেন সিএমপি কমিশনার ইকবাল বাহার মাদকের উৎসমুখ বন্ধ না হলে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার। তিনি বলেছেন, ‘যেখান থেকে মাদক আসে, সেই উৎসমুখ বন্ধ করতে হবে। এছাড়া মাদক নির্মূল করা সম্ভব হবে না। কারণ, ১০টি উৎসমুখ থেকে মাদকগুলো আসার পর সেগুলো ১০ হাজার জায়গায় বা ৫০ হাজার জায়গায় ছড়িয়ে পড়ছে। ৫০ হাজার জায়গায় ৫০ হাজার মানুষকে আইনের আওতায় আনা অনেক কঠিন ব্যাপার। তাই যদি উৎসমুখ বন্ধ করা যায়, তখন মাদক নির্মূল করা অনেকটাই সহজ হয়ে যাবে।’

শনিবার (২ জুন) দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পরে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা ১৫ লাখ পিস ইয়াবা ও ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়।

বিভিন্ন অভিযানে উদ্ধার করা মাদক ধ্বংস করা হচ্ছে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ‘আমি বলবো না মাদক নির্মূল হয়েছে। তবে মাদকবিরোধী অভিযানের পর পরিস্থিতির উন্নতি হয়েছে। এই পরিস্থিতি থেকে আরও উন্নতি ঘটনোর জন্য আমরা সচেষ্ট থাকবো। এই ক্ষেত্রে কোনোভাবে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।’

মাদক ব্যবসার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন চট্টগ্রাম পুলিশের ৮ জন সদস্যকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে চাকরিচ্যুত করা হয়েছে। আমি মনে করি দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্যের যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদের আইনে সোপর্দ করা হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। কোনোভাবে কাউকে ছাড় দেওয়া হবে না।’

ইকবাল বাহার বলেন, ‘নগরীর ১৪৪টি স্পট, যেগুলো মাদকের আখড়া হিসেবে পরিচিত ছিল, সেগুলোর অধিকাংশই বন্ধ করে দেওয়া হয়েছে। এসব জায়গা ব্যবহার করে কেউ যেন আবার মাদক ব্যবসা শুরু করতে না পারে, আড্ডা বসাতে না পারে, সেজন্য পুলিশ তৎপর থাকবে।’

 

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান