টেকনাফে তিন ইউপি সদস্যের বাড়িতে মাদকবিরোধী অভিযান

টেকনাফ প্রতিনিধি
০৭ জুন ২০১৮, ১৫:২৯আপডেট : ০৭ জুন ২০১৮, ১৫:৩৫

কক্সবাজার কক্সবাজারের টেকনাফ উপজলায় তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তারা তিন জনই তালিকাভুক্ত ও শীর্ষ স্থানীয় ইয়াবা ব্যবসায়ী বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার ভোরে হ্নীলা ইউনিয়নে এ অভিযান চালানো হয়। তবে অভিযানে কাউকেই আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার ভোরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মো. আতিক, অপারেশন রাজু আহমদসহ পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের তিন ইউপি সদস্যর বাড়িতে অভিযান চালায়। ইউপি সদস্যরা হলেন- হ্নীলার ইউপি সদস্য ফুলের ডেইল এলাকার শামসুল আলম ওরফে বাবুল, রঙ্গিখালীর ইউপি সদস্য জামাল হোসেন ও লেদা এলাকার ইউপি সদস্য নুরুল হুদা। এর মধ্যে বাবুল ও হুদা ইয়াবার টাকায় বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। তাদের তিনজনই তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তবে অভিযানের সময় কাউকেই আটক করা যায়নি।

এছাড়া ওই এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায় নির্মল ধরসহ আরও বেশ কয়েকজন ইয়াবা ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় পুলিশ।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার বলেন, ‘শীর্ষ তিন মাদক ব্যবসায় বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে এসময় বাড়িতে কেউ ছিলেন না। ইয়াবা টাকা নিয়ে তারা রাজপ্রসাদের মতো বাড়ি বানিয়েছেন। এর মধ্যে তিন জনই হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য। তারা তালিকাভুক্ত শীর্ষ ইায়াবা ব্যবসায়ী।’

আরও পড়ুন- ‘রাজপ্রাসাদ’ ছেড়ে পালিয়েছে ইয়াবা ‘বাবা’রা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী