অবশেষে বয়স্ক ভাতা পেতে যাচ্ছেন ক্রই হ্লা মারমা

বান্দরবান প্রতিনিধি
০৮ জুন ২০১৮, ১২:০৪আপডেট : ০৮ জুন ২০১৮, ১৪:১৫

নতুন কাপড় পরিহিত ক্রই হ্লা মারমা ‘৯০ বছরেও জোটেনি বয়স্ক ভাতার কার্ড’ বাংলা ট্রিবিউনে এ সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই ক্রই হ্লা মারমাকে বয়স্ক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে থানচি উপজেলা পরিষদের নির্বাচিত সদস্য ডলিচিং মারমাকে নমিনি করে দ্রুত ক্রই হ্লা মারমাকে বয়স্ক ভাতা প্রদানের জন্য ইতোমধ্যে অনলাইনের যাবতীয় কাজ সম্পন্ন করেছে থানচি উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সত্যজিত মজুমদার। এসময় জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে থানচি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘আমি ক্রই হ্লা মারমার ব্যাপারে আগে জানতাম না। বাংলা ট্রিবিউনে সংবাদ দেখেই আমি এবং জেলা সমাজ সেবার সহকারী পরিচালক দ্রুত থানচি চলে যাই। সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে ক্রই হ্লা মারমার কেউ না থাকায় তারই প্রতিবেশী নির্বাচিত উপজেলা পরিষদের সদস্য ডলিচিং মারমাকে নমিনি করে অনলাইনের যাবতীয় কাজ সম্পন্ন করেছি।’ নমিনির কাছ থেকে জাতীয় পরিচয়পত্র বুঝে নিচ্ছেন সমাজ সেবা কর্মকর্তারা
তিনি আরও বলেন, ‘আমরা খবর পেয়েই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়েছি। আশা করছি ঈদের পরপরই এবং এ মাসেই তিনি ৬ মাসের ভাতা বাবদ ৩ হাজার টাকা পাবেন। ’
এসময় তিনি আরেও বলেন, ‘সংবাদের পরপরই কেউ কেউ নগদ টাকা ও কাপড় দিয়েও অনেকে তাকে সহযোগিতা করেছেন।’

আরও পড়ুন: ৯০ বছরেও জোটেনি বয়স্ক ভাতার কার্ড

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান