কক্সবাজারে মাছ ধরার নৌকা ডুবে এক জেলের মৃত্যু, ১১ জনকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১০ জুন ২০১৮, ১৬:১১আপডেট : ১০ জুন ২০১৮, ১৭:১৯

কক্সবাজার বঙ্গোপসাগর থেকে মাছ ধরে উপকূলে ফেরার পথে ঝড়ো হাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। পরে লাইভ গার্ড কর্মীরা আব্দুস শুক্কুর (৪০) নামে এক জেলের লাশ ও ১১ জন মাঝি-মাল্লাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। রবিবার (১০ জুন) দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ ও ইয়াছির লাইফগার্ডের সদস্যরা এসব মাঝি-মাল্লাকে উদ্ধার করেন। উদ্ধার করা মাঝি-মাল্লাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত আব্দুর শুক্কুর কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের অছিউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘দুপুর ১২টার দিকে মাছ ধরে উপকূলে ফেরার সময় বঙ্গোপসাগরের কলাতলী পয়েন্টে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এরপর দায়িত্বরত লাইভগার্ড কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। এ সময় একজনকে মৃত অবস্থায় ও ১১ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুজিবুল হক জানিয়েছেন, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও আশপাশের এলাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশের সমুদ্রবন্দরগুলোকে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে। আরও দুদিন ধরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান