ঈদের ছুটিতে পর্যটক বরণে সেজেছে কক্সবাজার

আবদুল আজিজ, কক্সবাজার
১৫ জুন ২০১৮, ১৭:৫৮আপডেট : ১৫ জুন ২০১৮, ১৮:০৯

 

পর্যটক বরণে সেজেছে কক্সবাজার ঈদের ছুটি মানে আনন্দ উপভোগ। আর এই আনন্দে ভিন্ন আমেজ যোগ করে ভ্রমণ। প্রতিবছরই ভ্রমণপিপাসুদের আগ্রহের জায়গা কক্সবাজারের নয়নাভিরাম সমুদ্র সৈকত। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ভ্রমণাপিপাসুদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখে পর্যটন সংশ্লিষ্টরা। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।  

ঈদের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার পর্যটন এলাকায় গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে সাজানো হয়েছে নানা আকর্ষণীয় সাজে। হোটেল-মোটেলে পরিবর্তন করা হচ্ছে পুরনো জিনিসপত্রের। সৈকতের চেয়ারগুলোয় আঁচড় পড়েছে নতুন রঙতুলির। রেস্তোঁরাগুলো   ধোয়ামোছা শেষে রঙ লাগানোর কাজও শেষ।  

পর্যটক বরণে কক্সবাজার

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর ঈদের ছুটিসহ নানা ছুটিতে ব্যাপক সংখ্যক পর্যটকের ভিড় হয় কক্সবাজারে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বৃষ্টির মৌসুম হলেও ইতোমধ্যে অগ্রিম বুকিংয়ের জন্য ব্যাপক সাড়া পড়েছে। এ কারণে ভিন্ন আঙ্গিকে প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজারে আসা পর্যটকদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কক্সবাজারের  হোটেল লং বিচ-এর হেড অব অপারেশন মোহাম্মদ তারেক বলেন, ‘এবারের মৌসুমটা বৃষ্টির দখলে। এরপরও ঈদে পর্যটকদের ভ্রমণ বেশ ভালো হবে। আমাদের হোটেলের প্রায় সব রুম বুকিং হয়ে গেছে।’

কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজারের আরেকটি হোটেল সী-গার্ল। হোটেলটির ম্যানেজার নূর-এ আলম মিথুন বলেন, ‘এবারের ঈদে আমাদের হোটেলের প্রায় সব রুম বুকিং শেষ হয়ে গেছে। পর্যটকের জন্য প্রস্তুতি হিসাবে হোটেলকে নতুন করে সাজানো হয়েছে। প্রতিবারের মতো এবারও পর্যটকদের জন্য মাল্টি কুইজিং, বুফে ডিনারসহ নানা সুযোগ-সুবিধা থাকছে। আশা করা হচ্ছে, পরিস্থিতি ভালো থাকলে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীদের ব্যবসা ভালো হবে।’

কক্সবাজারের একটি হোটেল কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ‘কক্সবাজারে ৪ শতাধিক হোটেল মোটেল, কটেজ ও আবাসিক হোটেল রয়েছে। সবক’টি হোটেল এবারের ঈদে বুকিং হওয়ার খবর রয়েছে। আশা করা হচ্ছে, বৃষ্টি হলেও পর্যটকরা আসবে। এ ক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। এছাড়া শহরের বাইরে হিমছড়ি, ইনানী, টেকনাফ, রামু, মহেশখালীসহ গুরুত্বপুর্ণ এলাকায় অবস্থিত কটেজগুলোতেও পর্যটকদের আগাম বুকিং হয়েছে। এসব এলাকায় জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।’

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘ঈদের ছুটিতে এবার আশা করছি বিপুল পরিমাণ পর্যটক আসবে। তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সৈকত এলাকায় শতাধিক পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিনতাই প্রতিরোধে টহল পুলিশ ও সাদা পোষাকে পুলিশ নিয়োজিত থাকবে। কন্ট্রোল রুম, পর্যবেক্ষণ টাওয়াসহ পুরো সৈকতে পুলিশের নজরদারি থাকবে।’

ছবি: প্রতিনিধি

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের