বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের কোনও ইস্যু নেই। বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনের সার। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেবে না। বিএনপির তুমুল জোরদার আন্দোলনের রঙিন খোয়াব কর্পূরের মত বাতাসে উড়ে যাবে।’
শনিবার (১৬ জুন) ঈদের দিন সকালে ওবায়দুল কাদের তার নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী তার নিজ এলাকায় জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।








